অল্পের জন্য অস্কার পায়নি পাশের বাসার আন্টির মেয়ে সাদিয়া





এত সকল খবরের ভীড়ে মন খারাপ করা হলেও সত্য এই যে আর অল্পের জন্যে অস্কার থেকে বঞ্চিত হলেন পাশের আন্টির মেয়ে সাদিয়া জান্নাত। বিশ্বের সব দাপুটে অভিনেতাকে টপকে অস্কারের নমোনেশন লিস্টে নিজের জায়গা করে ফেলছিলেন এই তুখোড় এই অভিনেতা। হাজারো প্রেমিকের সাথে অনবদ্য অভিনয় করে তাদের রিলেশনশিপ ম্যানেজ করে। বাসায় গ্রুপ স্টাডির কথা বলে রাত ভর বন্ধুর সাথে পার্টি। তারপর বাসায় ফিরে মায়ের সাথে অভিনয়। বাবার সাথে সেমিস্টার ফি’র কথা বলে টাকা মেরে অভিনয়।এসব সহ দুর্দান্ত অভিনয় করে অস্কার নমোনিশন লিস্টে জায়গা করে নেন সাদিয়া জান্নাত।কিন্তু এবার যেন হোচট ই খেতে হলো তাকে। দাপুটে সব অভিনেতাকে টপকে লিস্টে গিয়ে লাভ হলো শেষে হেরে যেতে হলো সাদা চামড়ার কাছে। তার এমন হেরে যাওয়ার কারন হিসেবে দায়ী করছেন অস্কার কমিটিকে।

সাদিয়ার সাথে এটা নিয়ে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Post a Comment

0 Comments