রাজাবাজারে গার্লফ্রেন্ড চেয়ে আবেদন লকডাউনে থাকা ব্যক্তির
ফেয়ার এন্ড লাভলি, জর্দাতেও সন্তুষ্ট নন লকডাউনে থাকা জনগণ। স্বেচ্ছাসেবকদের কাছে এবার চাহিদা গার্লফ্রেন্ড । রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় কাজ করা ৮০ জন তরুণ স্বেচ্ছাসেবককে পড়তে হচ্ছে অযৌক্তিক আর বিচিত্র সব অভিজ্ঞতার সামনে। এসব বিব্রতকর পরিস্থিতির মাধ্যমে মহতি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল কাজ করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বেসরকারি চাকরিজীবী বাপ্পি। অফিস থেকে এক মাসের ছুটি নিয়ে লকডাউন হওয়া রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবে। বিভিন্ন সেবার জন্য নিয়ন্ত্রণ কক্ষে আবেদন আসা মাত্রই ছুটে যাচ্ছেন সাহায্যের জন্য। তার মতো এমন আরো আশিজন উদ্যমী তরুণ দিনরাত এক করে কাজ করছেন এখানে।
রাত ১২টা, ১টা কিংবা গভীর রাতে পান, কোমল পানীয়, ব্রয়লার মুরগী কিংবা রং ফর্সা করা ক্রিমের মতো উদ্ভট আবেদনের পর এবার গার্লফ্রেন্ড চেয়ে বসলেন লকডাউনে থাকা জনৈক এক ব্যক্তির।
গার্লফ্রেন্ডের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি বলেন, আমি গার্লফ্রেন্ড দরকার তাই আমার কাছে বৈধ মনে হচ্ছে।

0 Comments