ময়মনসিংহ গফরগাঁও এর পরে এবার নারায়ণগঞ্জে করোনা নেগেটিভ বনাম পজিটিভ রোগীদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত!
“সামাজিক দূরত্ব মেনে চলি ,করোনা ভাইরাস প্রতিরোধ করি” এই স্লোগানকে সামনে রেখে এবং যুব সমাজকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জ হাটখোলা এ বৃহস্পতিবার করোনা নেগেটিভ বনাম করোনা পজিটিভ এই দুই দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল সাড়ে ৩টায় এই ক্রিকেট ম্যাচ উদ্ধোধন করেন স্থানীয় করোনা থেকে সুস্থ হয়ে উঠা এক রোগী।
ম্যাচে করোনা নেগেটিভ দলকে হারিয়ে জয়লাভ করে করোনা পজিটিভ দল। ম্যাচ শেষে উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন করোনা টেস্টে নেগেটিভ আসা নানান ব্যাক্তিবর্গ
বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকল জাতিগোষ্ঠীকে সহনশীল আচরণ করা, ভিন্নমত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য উদাত্ত আহবান জানান। করোনা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে সামাজিক দূরত্ব মেনে পুরষ্কার বিতরণ করা হয়।

0 Comments