বর্তমানে ফেসবুক এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে বেড়েই চলেছে। কখন কি করছে না করছে তা ছবি তুলে পোস্ট দেয়ার প্রবনতা অনেকের মধ্যেই দেখা যায়। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ই বর্তমানে ফেসবুক ব্যাবহার করে।
তেমনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ফেসবুকের নিয়মিত ব্যবহারকারী।
হুটহাট যখন তখন ২০-৩০ টা ছবি তুলে আপ্লোড দেওয়া যেন তার শখ। এবং এ নিয়ে অনেক বিতর্কে জড়ালেও থেমে থাকেনি তার ছবি আপ্লোড দেওয়া।
কিন্তু গত দুই দিন ধরে তার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল পরিমানে সাড়া ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি একসাথে ১০৫৭৯ টি ছবি আপ্লোড করেছেন।
এ দেখে সবাই তো রীতিমত অবাক।
এ নিয়ে যেমন ট্রল হচ্ছেন তেমন তার পক্ষে ও অনেকে অবস্থান নিয়েছেন।
অনেকে কৌতুহল বসত জানতে চাচ্ছেন এতগুলো ছবি আপ্লোড দিতে কত জিবি খরচ হয়?
তার এক ভক্তের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নেতা কি হিরোর চেয়ে কম নাকি? আর হিরোরা ছবি তুলবো এইটাই স্বাভাবিক। তিনি আরও বলেন পুরো বিশ্বে এতগুলো ছবি একসাথে কেউ আপ্লোড দিছে বলে মনে হয় না, তাই আমরা গিনিজ কতৃপক্ষের কাছে এটাকে বিশ্ব রেকর্ড হিসাবে রাখার আবেদন করবো।
সম্পুর্ন অসত্যতার ভিত্তিতে নিউজটি করছেন আমাদের বিশেষ প্রতিনিধি করাত কাশেম।


0 Comments