কারাগারে থাই ম্যাসাজ নিতে চান পাপিয়া

 গত ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে যুবলীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ চার জনকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন ২৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অস্ত্র ও একটি বিশেষ ক্ষমতা আইনে এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।




এসব মামলায় পাপিয়া আছেন গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় মহিলা কারাগারে। তাকে সেখানে সাধারণ বন্দিদের থেকে আলাদা রাখা হয়েছে। বাইরে থেকে উন্নতমানের খাবার ও কসমেটিকসসহ বিভিন্ন সুবিধা দিতে কারা কর্তৃপক্ষের কাছে আছে তার নানা আবদার। এবার তার নতুন আবদার হলো তিনি থাই ম্যাসাজ নিতে চান। তবে কারাবিধির বাইরে কোনও সুযোগ সুবিধা দেওয়া হয় না বলে জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার আনোয়ার হোসেন। 

বিঃদ্রঃ “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।



Post a Comment

0 Comments