এবার ঈদে গরুর মাংসের জুস বানানো শিখাবেন কেকাপ্পা





কেকা ফেরদৌসী সেই আশির দশক থেকে রান্নার অনুষ্ঠান করেন, যখন ছিল বিটিভির রাজত্বের যুগ। ‘ঘরে বাইরে’ নামে এক ম্যাগাজিন অনুষ্ঠানের নানান রকম রান্নার রেসিপি দেখাতেন তিনি। বহু বছর ধরে স্কুল খুলে তিনি রীতিমত রান্না শেখাচ্ছেন। 
নুডুলসের আচার, নুডুলস দিয়ে বেগুনের কোপ্তা- ইত্যাদি উদ্ভট বস্তুর আবিস্কারক আমাদের কেকাপ্পা।
বিভিন্ন উৎসবে তার অনুষ্ঠানে যোগ হয় তার নতুন উদ্ভট সব রেসিপি,তাই বরাবরের মতো এবারও কুরবানীর ঈদে আমাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছেন আমাদের কেকাপ্পা।

আমাদের বিশেষ সংবাদদাতা করাত কাশেম সম্পুর্ন অসত্যতার ভিত্তিতে আমাদের জানান,এবার কেকাপ্পার নতুন রেসিপি গরুর মাংসের জুস। তিনি আমাদের শিখাবেন কিভাবে গরুর মাংসের জুস বানাতে হয়।

Post a Comment

0 Comments