গরু কিনতে গিয়ে গরুর বদলে ব্যাপারীর পাছায় থাপ্পড় মেরে দিলেন জামতলার জলন্ত অলিল




গরু কিনতে যেয়ে গরুর বদলে ব্যাপারীর পাছায় থাপ্পর মেরে দিয়েছেন জামতলার জলন্ত অলিল নামের এক বাসিন্দা। জানা যায় গরু কেনার জন্য আজ সকালে তিনি হাটে গিয়েছিলেন কিন্তু সারাদিন গরু না পেয়ে মাথা কেরেক খেয়ে যাওয়ায় গরুর বদলে ব্যাপারী পাছায় থাপ্পড় মেরে দিয়ে বসেন এবং বলেন- 
ক্যারে মামা  হাম্বাটার দাম কত?। এ ঘটনায় ব্যাপারী ট্রমাটাইজড হয়ে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যান। ঘটনা দেখে পরে অলিল ভাই পালিয়ে যান।
এদিকে জ্ঞান আসার পর ব্যাপারী ভাইটি আমাদের বলেন- “কি দিন আইলো ভাই আগে মানুষ গরুর পাছায় থাপ্পর দিতো আর এখন ব্যাপারীর পাছায় থাপ্পর দেয়। এ তো ঘোর কলিকাল! আমি এই হাটে আর গরু বেচবো না” বলেই ব্যাপারী ভাইটি কান্নায় ভেঙে পড়েন। এদিকে ঘটনার পর থেকেই জলন্ত অলিল পলাতক রয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ গরুর পাছা রক্ষা সমিতি বাগপার সভাপতি বলেছেন- “এখন থেকে তো দেখা যায় ব্যাপারীদের পাছা রক্ষার জন্যেও আলাদা সংগঠন করা লাগবে ”।

Post a Comment

0 Comments